নিয়োগ বিজ্ঞপ্তি ( অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর ও পরিচ্চন্নতাকমী)
বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠান (মাদ্রাসা) জনবল কাঠামো ২০১৮ (২৩ নভেম্বর ২০২০ পর্যন্ত সংশোধিত) এবং সর্বশেষ পরিমার্জিত নীতিমালা ও ইসলামী আরবি বিশ্ববিদ্যালয় ঢাকা এর বিধি মোতাবেক ঝিংগাবাড়ী ফাযিল (ডিগ্রী) মাদ্রাসা, ডাকঘর: মুকিগঞ্জ বাজার-৩১৭৫, কানাইঘাট, সিলেট-এ শূন্য পদে ১ জন অফিস সহকারী কাম কম্পিউটার অপারেটর (আলিম/এইচএসসি/সমমান ও আরবি কম্পিউটার অপারেটিং-এ দক্ষ) বেতন গ্রেড: ১৬ ও বেতন স্কেল: ৯৩০০/- ও ১ জন পরিচ্ছন্নতাকর্মী (জে.ডি.সি/জে.এস.সি/সমমান) বেতন গ্রেড: ২০ ও বেতন স্কেল: ৮২৫০/- আবশ্যক। প্রতিটি পদে আগ্রহী প্রার্থীগণ ৫০০ টাকার অফেরতযোগ্য ব্যাংক ড্রাফটসহ (সোনালী ব্যাংক, চারখাই শাখার অনুকুলে) ও কাম্য যোগ্যতার সত্যায়িত সনদ ও ২ কপি সত্যায়িত ছবিসহ বিজ্ঞপ্তি প্রকাশের ১৫ কর্মদিবসের মধ্যে অধ্যক্ষ বরাবর আবেদন করুন।
–অধ্যক্ষ